×
Home
Artists
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Login
Login
×
Login
Signup
Email
Password
Forgot your password?
Log in
Or Continue With
Login With
Name
Email
Password
Confirm Password
Register
Or Continue With
Signup With
Home
Verses
Stray Birds
Stray Birds
Stray Birds (TIMID THOUGHTS)
238
TIMID THOUGHTS, do not be afraid of me.
I am a poet.
Rendition
Related Topics
70
Verses
লেখা যদি চাও এখনি
লিখে দেবে মোর লেখনী।
সে-লেখা কিন্তু শুধু মসীরেখা
সে-কথা কি আজো শেখো নি?
খেয়াল ঢুকেছে মাথাতে
ভরে নেবে কিছু খাতাতে,
কতক্ষণ হায়
ধরে রাখা যায়--
শিশির পদ্মপাতাতে।
আরো দেখুন
নিভৃত আশ্রম
Verses
সন্ধ্যায় একেলা বসি বিজন ভবনে
অনুপম জ্যোতির্ময়ী মাধুরীমুরতি
স্থাপনা করিব যত্নে হৃদয়-আসনে।
প্রেমের প্রদীপ লয়ে করিব আরতি।
রাখিব দুয়ার রুধি আপনার মনে,
তাহার আলোকে রব আপন ছায়ায়--
পাছে কেহ কুতূহলে কৌতুকনয়নে
হৃদয়দুয়ারে এসে দেখে হেসে যায়।
ভ্রমর যেমন থাকে কমলশয়নে,
সৌরভসদনে, কারো পথ নাহি চায়,
পদশব্দ নাহি গণে, কথা নাহি শোনে,
তেমনি হইব মগ্ন পবিত্র মায়ায়।
লোকালয়-মাঝে থাকি রব তপোবনে,
একেলা থেকেও তবু রব সাথি-সনে।
আরো দেখুন
ক্ষুদ্র অনন্ত
Verses
অনন্ত দিবসরাত্রি কালের উচ্ছ্বাস
তারি মাঝখানে শুধু একটি নিমেষ
একটি মধুর সন্ধ্যা, একটু বাতাস,
মৃদু আলো-আঁধারের মিলন-আবেশ--
তারি মাঝখানে শুধু একটুকু জুঁই।
একটুকু হাসিমাখা সৌরভের লেশ,
একটু অধর তার ছুঁই কি না ছুঁই,
আপন আনন্দ লয়ে উঠিতেছে ফুটে
আপন আনন্দ লয়ে পড়িতেছে টুটে।
সমগ্র অনন্ত ওই নিমেষের মাঝে
একটি বনের প্রান্তে জুঁই হয়ে উঠে।
পলকের মাঝখানে অনন্ত বিরাজে।
যেমনি পলক টুটে ফুল ঝরে যায়,
অনন্ত আপনা-মাঝে আপনি মিলায়॥
আরো দেখুন
Please
Login
first to submit a rendition.
Click here
for help.