মহিষী
তোমার দুটি হাতের সেবা
জানি না মোরে পাঠাল কেবা
যখন হল বেলার অবসান--
দিবস যখন আলোকহারা
তখন এসে সন্ধ্যাতারা
দিয়েছে তারে পরশ-সম্মান।
বিক্রমজিৎ