আমি যে বেসেছি ভালো এই জগতেরে; পাকে পাকে ফেরে ফেরে আমার জীবন দিয়ে জড়ায়েছি এরে; প্রভাত-সন্ধ্যার আলো-অন্ধকার মোর চেতনায় গেছে ভেসে; অবশেষে এক হয়ে গেছে আজ আমার জীবন আর আমার ভুবন। ভালোবাসিয়াছি এই জগতের আলো জীবনেরে তাই বাসি ভালো। তবুও মরিতে হবে এও সত্য জানি। মোর বাণী একদিন এ-বাতাসে ফুটিবে না, মোর আঁখি এ-আলোকে লুটিবে না, মোর হিয়া ছুটিবে না অরুণের উদ্দীপ্ত আহ্বানে; মোর কানে কানে রজনী কবে না তার রহস্যবারতা, শেষ করে যেতে হবে শেষ দৃষ্টি, মোর শেষ কথা। এমন একান্ত করে চাওয়া এও সত্য যত এমন একান্ত ছেড়ে যাওয়া সেও সেই মতো। এ দুয়ের মাঝে তবু কোনোখানে আছে কোনো মিল; নহিলে নিখিল এতবড়ো নিদারুণ প্রবঞ্চনা হাসিমুখে এতকাল কিছুতে বহিতে পারিত না। সব তার আলো কীটে-কাটা পুষ্পসম এতদিনে হয়ে যেত কালো।
I WOKE AND found his letter with the morning. I do not know what it says, for I cannot read. I shall leave the wise man alone with his books, I shall not trouble him, for who knows if he can read what the letter says. Let me hold it to my forehead and press it to my heart. When the night grows still and stars come out one by one I will spread it on my lap and stay silent. The rustling leaves will read it aloud to me, the rushing stream will chant it, and the seven wise stars will sing it to me from the sky. I cannot find what I seek, I cannot understand what I would lean but this unread letter has lightened my burdens and turned my though into songs.
THEY WHO ARE near to me do not know that you are nearer to me than they are. They who speak to me do not know that my heart is full with your unspoken words. They who crowd in my path do not know I am walking alone with you. They who love me do not know that their love brings you to my heart.