পাঁচদিন ভাত নেই, দুধ একরত্তি-- জ্বর গেল, যায় না যে তবু তার পথ্যি। সেই চলে জলসাবু, সেই ডাক্তারবাবু, কাঁচা কুলে আমড়ায় তেমনি আপত্তি। ইস্কুলে যাওয়া নেই সেইটে যা মঙ্গল-- পথ খুঁজে ঘুরিনেকো গণিতের জঙ্গল। কিন্তু যে বুক ফাটে দূর থেকে দেখি মাঠে ফুটবল-ম্যাচে জমে ছেলেদের দঙ্গল। কিনুরাম পণ্ডিত, মনে পড়ে, টাক তার-- সমান ভীষণ জানি চুনিলাল ডাক্তার। খুলে ওষুধের ছিপি হেসে আসে টিপিটিপি-- দাঁতের পাটিতে দেখি, দুটো দাঁত ফাঁক তার। জ্বরে বাঁধে ডাক্তারে, পালাবার পথ নেই; প্রাণ করে হাঁসফাঁস যত থাকি যত্নেই। জ্বর গেলে মাস্টারে গিঁঠ দেয় ফাঁসটারে-- আমারে ফেলেছে সেরে এই দুটি রত্নেই।
I FEEL THAT your brief days of love have not been left behind in those scanty years of your life. I seek to know in what place, away from the slow-thieving dust, you keep them now. I find in my solitude some song of your evening that died, yet left a deathless echo; and the sighs of your unsatisfied hours I find nestled in the warm quiet of the autumn noon. Your desires come from the hive of the past to haunt my heart, and I sit still to listen to their wings.
সন্ধ্যা হল, একলা আছি ব'লে এই-যে চোখে অশ্রু পড়ে গ'লে ওগো বন্ধু, বলো দেখি শুধু কেবল আমার এ কি। এর সাথে যে তোমার অশ্রু দোলে। থাক্-না তোমার লক্ষ গ্রহতারা, তাদের মাঝে আছ আমায়-হারা। সইবে না সে, সইবে না সে, টানতে আমায় হবে পাশে-- একলা তুমি, আমি একলা হলে।