×
Home
Artists
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Login
Login
×
Login
Signup
Email
Password
Forgot your password?
Log in
Or Continue With
Login With
Name
Email
Password
Confirm Password
Register
Or Continue With
Signup With
Home
Verses
Fireflies
164
164 (the mist weaves)
THE MIST weaves her net round the morning,
captivates him, and makes him blind.
Rendition
Related Topics
গৌড়ী রীতি
Verses
নাহি চাহিতেই ঘোড়া দেয় যেই,
ফুঁকে দেয় ঝুলি থলি,
লোকে তার 'পরে মহারাগ করে
হাতি দেয় নাই বলি।
বহু সাধনায় যার কাছে পায়
কালো বিড়ালের ছানা,
লোকে তারে বলে নয়নের জলে,
"দাতা বটে ষোলো-আনা।"
বিপুল ভোজনে মনের ওজনে
ছটাক যদি বা কমে
সেই ছটাকের চাঁটিতে ঢাকের
গালাগালি-বোল জমে।
দেনার হিসাবে ফাঁকিই মিশাবে,
খুঁজিয়া না পাবে চাবি--
পাওনা-যাচাই কঠিন বাছাই,
শেষ নাহি তার দাবি।
রুদ্ধ দুয়ার বহুমান তার
দ্বারীর প্রসাদে খোলে।
মুক্ত ঘরের মহা আদরের
মূল্য সবাই ভোলে।
সামনে আসিয়া নম্র হাসিয়া
স্তবের রবের দৌড়,
পিছনে গোপন নিন্দারোপণ--
ধন্য ধন্য গৌড়।
আরো দেখুন
170
Verses
YOUR FUTTING love lightly brushed with its wings
my sun-flower
and never asked if it was ready to surrender its honey.
আরো দেখুন
পালি-প্রাকৃত কবিতা
Verses
১
পালি
বণ্নগন্ধগুণোপেতং এতং কুসুমসন্ততিং
পূজয়ামি মুনিন্দস্স সিরিপাদসরোরুহে।
গন্ধসম্ভারযুত্তেন ধূপেনাহং সুগন্ধিনা
পূজয়ে পূজনেয্যন্তং পূজাভাজনমুত্তমং।
--বৌদ্ধ এদাহিল্লা
১
স্বর্ণবর্ণে-সমুজ্জল নবচম্পাদলে
বন্দিব শ্রীমুনীন্দ্রের পাদপদ্মতলে।
পুণ্যগন্ধে পূর্ণ বায়ু হল সুগন্ধিত
পুষ্পমাল্যে করি তাঁর চরণ বন্দিত॥
২
প্রাকৃত
বরিস জল ভমই ঘন গঅণ
সিঅল পবণ মনহরণ
কণঅ পিঅরি ণচই
বিজুরি ফুল্লিআ ণীবা।
পত্থর বিত্থর হিঅলা
পিঅলা নিঅলং ণ আবেই॥
--প্রাকৃতপৈঙ্গল
২
বৃষ্টিধারা শ্রাবণে ঝরে গগনে,
শীতল পবন বহে সঘনে,
কনকবিজুরি নাচে রে,
অশনি গর্জন করে--
নিষ্ঠুর-অন্তর মম প্রিয়তম নাই ঘরে।
পাঠান্তর
অবিরল ঝরছে শ্রাবণের ধারা,
বনে বনে সজল হাওয়া বয়ে চলেছে,
সোনার বরন ঝলক দিয়ে নেচে উঠছে বিদ্যুৎ,
বজ্র উঠছে গর্জন ক'রে--
নিষ্ঠুর আমার প্রিয়তম ঘরে এল না।
আরো দেখুন
Please
Login
first to submit a rendition.
Click here
for help.