×
Home
Artists
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Login
Login
×
Login
Signup
Email
Password
Forgot your password?
Log in
Or Continue With
Login With
Name
Email
Password
Confirm Password
Register
Or Continue With
Signup With
Home
Verses
Fireflies
37
37 (the jasmines lisping)
THE JASMINE'S lisping of love to the sun is her flowers.
Rendition
Related Topics
42
Verses
YOU SMILED and talked to me of nothing and I felt that for this I
had been waiting long.
আরো দেখুন
মিলন
Verses
জীবন-মরণের স্রোতের ধারা
যেখানে এসে গেছে থামি
সেখানে মিলেছিনু সময়হারা
একদা তুমি আর আমি।
চলেছি আজ একা ভেসে
কোথা যে কত দূর দেশে,
তরণী দুলিতেছে ঝড়ে--
এখন কেন মনে পড়ে
যেখানে ধরণীর সীমার শেষে
স্বর্গ আসিয়াছে নামি
সেখানে একদিন মিলেছি এসে
কেবল তুমি আর আমি।
সেখানে বসেছিনু আপন-ভোলা
আমরা দোঁহে পাশে পাশে।
সেদিন বুঝেছিনু কিসের দোলা
দুলিয়া উঠে ঘাসে ঘাসে।
কিসের খুশি উঠে কেঁপে
নিখিল চরাচর ব্যেপে,
কেমনে আলোকের জয়
আঁধারে হল তারাময়,
প্রাণের নিশ্বাস কী মহাবেগে
ছুটেছে দশদিক্গামী--
সেদিন বুঝেছিনু যেদিন জেগে
চাহিনু তুমি আর আমি।
বিজনে বসেছিনু আকাশে চাহি
তোমার হাত নিয়ে হাতে।
দোঁহার কারো মুখে কথাটি নাহি,
নিমেষ নাহি আঁখিপাতে।
সেদিন বুঝেছিনু প্রাণে
ভাষার সীমা কোন্খানে,
বিশ্বহৃদয়ের মাঝে
বাণীর বীণা কোথা বাজে,
কিসের বেদনা সে বনের বুকে
কুসুমে ফোটে দিনযামী--
বুঝিনু যবে দোঁহে ব্যাকুল সুখে
কাঁদিনু তুমি আর আমি।
বুঝিনু কী আগুনে ফাগুন-হাওয়া
গোপনে আপনার দাহে,
কেন-যে অরুণের করুণ চাওয়া
নিজেরে মিলাইতে চাহে,
অকূলে হারাইতে নদী
কেন যে ধায় নিরবধি,
বিজুলি আপনার বাণে
কেন যে আপনারে হানে,
রজনী কী খেলা যে প্রভাত-সনে
খেলিছে পরাজয়কামী--
বুঝিনু যবে দোঁহে পরান-পণে
খেলিনু তুমি আর আমি।
আরো দেখুন
তব গানের সুরে
Verses
তব গানের সুরে হৃদয় মম রাখো হে রাখো ধরে,
তারে দিয়ো না কভু ছুটি।
তব আদেশ দিয়ে রজনীদিন দাও হে দাও ভরে,
প্রভু, আমার বাহু দুটি।
তব পলকহারা আলোক-দিঠি মরম-'পরে রাখো,
যত শরমে মোর শরম দিয়ে নীরবে চেয়ে থাকো,
প্রভু, সকল-ভরা ক্ষমায় তব রাখো আবৃত করে
মোর যেখানে যত ত্রুটি।
মোরে দিয়ো না দিন সুখের আশে করিতে দিন গত
শুধু শয়ন-'পরে লুটি।
আমি চাই নি যাহা তাই দিয়ো হে আপন ইচ্ছামতো
আমার ভরিয়া দুই মুঠি।
মোর যতই তৃষা ততই কৃপা-বরষা এসো নেমে,
মোর যত গভীর দৈন্য তত ভরিয়া তোলো প্রেমে,
মোর যত কঠিন গর্ব তারে হানো ততই বলে--
তাহা পড়ুক পায়ে টুটি।
আরো দেখুন
Please
Login
first to submit a rendition.
Click here
for help.