এ কী এ ঘোর বন!-- এনু কোথায়! পথ যে জানি না, মোরে দেখায়ে দে না। কী করি এ আঁধার রাতে। কী হবে মোর হায়। ঘন ঘোর মেঘ ছেয়েছে গগনে, চকিত চপলা চমকে সঘনে, একেলা বালিকা তরাসে কাঁপে কায়।
বাছা, তুই যে আমার বুকচেরা ধন। তোর কথাতেই চলেছি পাপের পথে, পাপীয়সী। হে পবিত্র মহাপুরুষ, আমার অপরাধের শক্তি যত ক্ষমার শক্তি তোমার আরো অনেক গুণে বড়ো। তোমারে করিব অসম্মান-- তবু প্রণাম, তবু প্রণাম, তবু প্রণাম।