FILL YOUR EYES with the colours that ripple on beauty's stream, vain is your struggle to clutch them. That which you chase with your desire is a shadow, that which thrills your life-chords is music. The wine they drink at the assembly of gods has no body, no measure. It is in rushing brooks, in flowering trees, in the smile that dances at the corner of dark eyes. Enjoy it in freedom.
অজানা জীবন বাহিনু, রহিনু আপন মনে, গোপন করিতে চাহিনু-- ধরা দিনু দুনয়নে। কী বলিতে পাছে কী বলি তাই দূরে ছিনু কেবলি, তুমি কেন এসে সহসা দেখে গেলে আঁখিকোণে কী আছে আমার মনে। গভীর তিমিরগহনে আছিনু নীরব বিরহে, হাসির তড়িৎ-দহনে লুকানো সে আর কি রহে। দিন কেটেছিল বিজনে ধেয়ানের ছবি সৃজনে, আনমনে যেই গেয়েছি শুনে গেছ সেইখনে কী আছে আমার মনে। প্রবেশিলে মোর নিভৃতে, দেখে নিলে মোরে কী ভাবে, যে দীপ জ্বেলেছি নিশীথে সে দীপ কি তুমি নিভাবে। ছিল ভরি মোর থালিকা, ছিঁড়িব কি সেই মালিকা। শরম দিবে কি তাহারে অকথিত নিবেদনে যা আছে আমার মনে।
THE DAY WAS when I did not keep myself in readiness for thee; and entering my heart unbidden even as one of the common crowd, unknown to me, my king, thou didst press the signet of eternity upon many a fleeting moment of my life. And to-day when by chance I light upon them and see thy signature, I find they have lain scattered in the dust mixed with the memory of joys and sorrows of my trivial days forgotten. Thou didst not turn in contempt from my childish play among dust, and the steps that I heard in my playroom are the same that are echoing from star to star.