×
Home
Artists
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Login
Login
×
Login
Signup
Email
Password
Forgot your password?
Log in
Or Continue With
Login With
Name
Email
Password
Confirm Password
Register
Or Continue With
Signup With
Home
Verses
লেখন
লেখন
লেখন (176)
১৭৬
১৭৬
ধুলায় মারিলে লাথি ঢোকে চোখে মুখে।
জল ঢালো, বালাই নিমেষে যাবে চুকে॥
Rendition
Related Topics
122
Verses
DEAR FRIEND, I feel the silence of your great thoughts of many a deepening eventide on this beach when I listen to these waves.
আরো দেখুন
মানসপ্রতিমা
Verses
ইমনকল্যাণ
তুমি সন্ধ্যার মেঘ শান্ত সুদূর
আমার সাধের সাধনা,
মম শূন্য-গগন-বিহারী!
আমি আপন মনের মাধুরী মিশায়ে
তোমারে করেছি রচনা--
তুমি আমারি যে তুমি আমারি,
মম অসীম-গগন-বিহারী!
মম হৃদয়-রক্ত-রঞ্জনে তব
চরণ দিয়েছি রাঙিয়া,
অয়ি সন্ধ্যা-স্বপন-বিহারী!
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে
মম সুখদুঃখ ভাঙিয়া--
তুমি আমারি যে তুমি আমারি
মম বিজন-জীবন-বিহারী!
মম মোহের স্বপন-অঞ্জন তব
নয়নে দিয়েছি পরায়ে
অয়ি মুগ্ধ-নয়ন-বিহারী!
মম সংগীতে তব অঙ্গে অঙ্গে
দিয়েছি জড়ায়ে জড়ায়ে--
তুমি আমারি যে তুমি আমারি,
মম জীবন-মরণ-বিহারী!
আরো দেখুন
ঠাকুরদাদার ছুটি
Verses
তোমার ছুটি নীল আকাশে,
তোমার ছুটি মাঠে,
তোমার ছুটি থইহারা ঐ
দিঘির ঘাটে ঘাটে।
তোমার ছুটি তেঁতুলতলায়,
গোলাবাড়ির কোণে,
তোমার ছুটি ঝোপেঝাপে
পারুলডাঙার বনে।
তোমার ছুটির আশা কাঁপে
কাঁচা ধানের খেতে,
তোমার ছুটির খুশি নাচে
নদীর তরঙ্গেতে।
আমি তোমার চশমাপরা
বুড়ো ঠাকুরদাদা,
বিষয়-কাজের মাকড়সাটার
বিষম জালে বাঁধা।
আমার ছুটি সেজে বেড়ায়
তোমার ছুটির সাজে,
তোমার কণ্ঠে আমার ছুটির
মধুর বাঁশি বাজে।
আমার ছুটি তোমারি ঐ
চপল চোখের নাচে,
তোমার ছুটির মাঝখানেতেই
আমার ছুটি আছে।
তোমার ছুটির খেয়া বেয়ে
শরৎ এল মাঝি।
শিউলি-কানন সাজায় তোমার
শুভ্র ছুটির সাজি।
শিশির-হাওয়া শিরশিরিয়ে
কখন রাতারাতি
হিমালয়ের থেকে আসে
তোমার ছুটির সাথি।
আশ্বিনের এই আলো এল
ফুল-ফোটানো ভোরে
তোমার ছুটির রঙে রঙিন
চাদরখানি প'রে।
আমার ঘরে ছুটির বন্যা
তোমার লাফে-ঝাঁপে;
কাজকর্ম হিসাবকিতাব
থরথরিয়ে কাঁপে।
গলা আমার জড়িয়ে ধর,
ঝাঁপিয়ে পড় কোলে,
সেই তো আমার অসীম ছুটি
প্রাণের তুফান তোলে।
তোমার ছুটি কে যে জোগায়
জানে নে তার রীত,
আমার ছুটি জোগাও তুমি,
ঐখানে মোর জিত।
আরো দেখুন
Please
Login
first to submit a rendition.
Click here
for help.