THE RIVER is grey and the air dazed with blown sand. On a morning of dark disquiet, when the birds are mute and their nests shake in the gust, I sit alone and ask myself, 'Where is she?' The days have flown wherein we sat too near each other; we laughed and jested, and the awe of love's majesty found no words at our meetings. I made myself small, and she trifled away every moment with pelting talk. To-day I wish in vain that she were by me, in the gloom of the coming storm, to sit in the soul's solitude.
তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা-- জানিতাম দীনতার এই শেষ দশা, আমি স্বপ্নে দেখিলাম হয়ে গেছি মশা! কী হল যে দশা-- মধ্যরাত্রে স্বপ্নে আমি হয়ে গেছি মশা। দীন হতে দীন আমি ক্ষীণ হতে ক্ষীণ-- একমাত্র নাম জপ করেছি ভরসা। হিংস্র নীতি নাহি আর, অতি শান্ত নির্বিকার ভক্তের নাসাগ্র-'পরে স্তব্ধ হয়ে বসা-- কী হল যে দশা! মধুর মাশবী বেণু নীরব সহসা। পাখা করি নাড়াচাড়া, ভোঁ ভোঁ শব্দে নাই সাড়া-- শুধু "রাম রাম' ধ্বনি ডানা হতে খসা, হেন হীন দশা।
বন্দী হয়ে আছ তুমি সুমধুর স্নেহে অয়ি গৃহলক্ষ্মী, এই করুণক্রন্দন এই দুঃখদৈন্যে-ভরা মানবের গেহে। তাই দুটি বাহু'পরে সুন্দরবন্ধন সোনার কঙ্কণ দুটি বহিতেছে দেহে শুভচিহ্ন, নিখিলের নয়ননন্দন। পুরুষের দুই বাহু কিণাঙ্ক-কঠিন সংসারসংগ্রামে, সদা বন্ধনবিহীন; যুন্ধ-দ্বন্দ্ব যত কিছু নিদারুণ কাজে বহ্নিবাণ বজ্রসম সর্বত্র স্বাধীন। তুমি বদ্ধ স্নেহ-প্রেম-করুণার মাঝে-- শুধু শুভকর্ম, শুধু সেবা নিশিদিন। তোমার বাহুতে তাই কে দিয়াছে টানি, দুইটি সোনার গণ্ডি, কাঁকন দুখানি।