পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। ফিরায়ে দিনু দ্বারের চাবি রাখি না আর ঘরের দাবি, সবার আজি প্রসাদবাণী চাই, সবারে আমি প্রণাম করে যাই। অনেক দিন ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি। প্রভাত হয়ে এসেছে রাতি, নিবিয়া গেল কোণের বাতি, পড়েছে ডাক চলেছি আমি তাই , সবারে আমি প্রণাম করে যাই।
নারদ কহিল আসি, হে ধরণী দেবী, তব নিন্দা করে নর তব অন্ন সেবি। বলে মাটি, বলে ধূলি, বলে জড় স্থুল, তোমারে মলিন বলে অকৃতজ্ঞকুল। বন্ধ করো অন্নজল, মুখ হোক চুন, ধুলামাটি কী জিনিস বাছারা বুঝুন। ধরণী কহিলা হাসি, বালাই, বালাই! ওরা কি আমার তুল্য, শোধ লব তাই? ওদের নিন্দায় মোর লাগিবে না দাগ, ওরা যে মরিবে যদি আমি করি রাগ।