দেখো সখা ভুল করে ভালোবেসো না। আমি ভালোবাসি বলে কাছে এসো না। তুমি যাহে সুখী হও তাই করো সখা, আমি সুখী হব বলে যেন হেসো না। আপন বিরহ লয়ে আছি আমি ভালো, কী হবে চির আঁধারে নিমেষের আলো। আশা ছেড়ে ভেসে যাই, যা হবার হবে তাই, আমার অদৃষ্ট-স্রোতে তুমি ভেসো না।
এক ডোরে বাঁধা আছি মোরা সকলে। না মানি বারণ,না মানি শাসন,না মানি কাহারে। কে বা রাজা, কার রাজ্য, মোরা কী জানি? প্রতি জনেই রাজা মোরা, বনই রাজধানী! রাজা প্রজা,উঁচু নিচু, কিছু না গনি! ত্রিভুবন মাঝে আমরা সকলে কাহারে না করি ভয়, মাথার উপরে রয়েছেন কালী, সমুখে রয়েছে জয়!