ওগো দেবতা আমার, পাষাণদেবতা, হৃদিমন্দিরবাসী, তোমারি চরণে উজাড় করেছি সকল কুসুমরাশি। প্রভাত আমার সন্ধ্যা হইল, অন্ধ হইল আঁখি। এ পূজা কি তবে সবই বৃথা হবে। কেঁদে কি ফিরিবে দাসী। এবার প্রাণের সকল বাসনা সাজায়ে এনেছি থালি। আঁধার দেখিয়া আরতির তরে প্রদীপ এনেছি জ্বালি। এ দীপ যখন নিবিবে তখন কী রবে পূজার তরে। দুয়ার ধরিয়া দাঁড়ায়ে রহিব নয়নের জলে ভাসি।।
শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে জ্বলবে ॥ সাঙ্গ হলে মেঘের পালা শুরু হবে বৃষ্টি-ঢালা, বরফ-জমা সারা হলে নদী হয়ে গলবে ॥ ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে ॥