গতকাল পাঁচটায় তেলে ভেজে মাছটায় বাবু রেখেছিল পাতে, ছিল সাথে ছেঁচ্কি। নেয়ে এসে দেখে চেয়ে বিড়ালে গিয়েছে খেয়ে-- চোঁ চোঁ করে ওঠে পেট আর ওঠে হেঁচ্কি। মহা রোষে তিনুরায় যেতে চায় আগ্রায়, পাঁজিতে রয়েছে লেখা দিন আছে কল্য। রান্না চড়াতে গেলে পাছে ট্রেন নাই মেলে ভোরে উঠে তাই আজ হাওড়ায় চলল।
ভোরের বেলায় কখন এসে পরশ ক'রে গেছ হেসে। আমার ঘুমের দুয়ার ঠেলে কে সেই খবর দিল মেলে, জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে। মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে। মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে। হৃদয় যেন শিশিরনত ফুটল পূজার ফুলের মতো জীবননদী কূল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীম দেশে।