×
Home
Artists
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Login
Login
×
Login
Signup
Email
Password
Forgot your password?
Log in
Or Continue With
Login With
Name
Email
Password
Confirm Password
Register
Or Continue With
Signup With
Home
Verses
স্ফুলিঙ্গ - সংযোজন
৩৫
৩৫ (charidike bibad bidwesh)
চারি দিকে বিবাদ বিদ্বেষ,
মনে হয় নাই তার শেষ।
ক্ষমা যদি চিত্তে রাখি, তবে
শান্তিলাভ হবে।
Rendition
Related Topics
235
Verses
LIFE'S aspirations come
in the guise of children.
আরো দেখুন
কত অজানারে জানাইলে তুমি
Verses
কত অজানারে জানাইলে তুমি,
কত ঘরে দিলে ঠাঁই--
দূরকে করিলে নিকট, বন্ধু,
পরকে করিলে ভাই।
পুরানো আবাস ছেড়ে যাই তবে
মনে ভেবে মরি কী জানি কী হবে,
নূতনের মাঝে তুমি পুরাতন
সে কথা যে ভুলে যাই।
দূরকে করিলে নিকট, বন্ধু,
পরকে করিলে ভাই।
জীবনে মরণে নিখিল ভুবনে
যখনি যেখানে লবে,
চিরজনমের পরিচিত ওহে,
তুমিই চিনাবে সবে।
তোমারে জানিলে নাহি কেহ পর,
নাহি কোনো মানা, নাহি কোনো ডর;
সবারে মিলায়ে তুমি জাগিতেছ,
দেখা যেন সদা পাই।
দূরকে করিলে নিকট, বন্ধু,
পরকে করিলে ভাই।
আরো দেখুন
খবর পেলেম কল্য
Verses
খবর পেলেম কল্য,
তাঞ্জামেতে চ'ড়ে রাজা
গাঞ্জামেতে চলল।
সময়টা তার জলদি কাটে;
পৌঁছল যেই হলদিঘাটে
একটা ঘোড়া রইল বাকি,
তিনটে ঘোড়া মরল।
গরানহাটায় পৌঁছে সেটা
মুটের ঘাড়ে চড়ল।
আরো দেখুন
Please
Login
first to submit a rendition.
Click here
for help.