মহারাজ ক্ষণেক দর্শন দিতে হবে তোমার নির্জন ধামে। সেথা ডেকে লবে সমস্ত আলোক হতে তোমার আলোতে আমারে একাকী-সর্ব সুখদুঃখ হতে সর্ব সঙ্গ হতে, সমস্ত এ বসুধার কর্মবন্ধ হতে। দেব, মন্দিরে তোমার পশিয়াছি পৃথিবীর সর্বযাত্রীসনে, দ্বার মুক্ত ছিল যবে আরতির ক্ষণে। দীপাবলী নিবাইয়া চলে যাবে যবে নানা পথে নানা ঘরে পূজকেরা সবে, দ্বার রুধ হয়ে যাবে; শান্ত অন্ধকার আমারে মিলায়ে দিবে চরণে তোমার। একখানি জীবনের প্রদীপ তুলিয়া তোমারে হেরিব একা ভুবন ভুলিয়া।
ইস্কুল-এড়ায়নে সেই ছিল বরিষ্ঠ, ফেল-করা ছেলেদের সবচেয়ে গরিষ্ঠ। কাজ যদি জুটে যায় দুদিনে তা ছুটে যায়, চাকরির বিভাগে সে অতিশয় নড়িষ্ঠ-- গলদ করিতে কাজে ভয়ানক দ্রঢ়িষ্ঠ।