I.71. gagan ghata ghaharani, sadho CLOUDS THICKEN in the sky! O, listen to the deep voice of their roaring; The rain comes from the east with its monotonous murmur. Take care of the fences and boundaries of your fields, lest the rains overflow them; Prepare the soil of deliverance, and let the creepers of love and renunciation be soaked in this shower. It is the prudent farmer who will bring his harvest home; he shall fill both his vessels, and feed both the wise men and the saints.
তোমারে বলেছে যারা পুত্র হতে প্রিয়, বিত্ত হতে প্রিয়তর, যা-কিছু আত্মীয় সব হতে প্রিয়তম নিখিল ভুবনে, আত্মার অন্তরতর, তাদের চরণে পাতিয়া রাখিতে চাহি হৃদয় আমার। সে সরল শান্ত প্রেম গভীর উদার-- সে নিশ্চিত নিঃসংশয়,সেই সুনিবিড় সহজ মিলনাবেগ, সেই চিরস্থির আত্মার একাগ্র লক্ষ্য, সেই সর্ব কাজে সহজেই সঞ্চরণ সদা তোমা-মাঝে গম্ভীর প্রশান্ত চিত্তে, হে অন্তরযামী, কেমনে করিব লাভ? পদে পদে আমি প্রেমের প্রবাহ তব সহজ বিশ্বাসে অন্তরে টানিয়া লব নিশ্বাসে নিশ্বাসে।