কত কথা তারে ছিল বলিতে। চোখে চোখে দেখা হল পথ চলিতে॥ বসে বসে দিবারাতি বিজনে সে কথা গাঁথি কত যে পুরবীরাগে কত ললিতে॥ সে কথা ফুটিয়া উঠে কুসুমবনে, সে কথা ব্যাপিয়া যায় নীল গগনে। সে কথা লইয়া খেলি হৃদয়ে বাহিরে মেলি, মনে মনে গাহি কার মন ছলিতে॥
দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে। যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে ॥ যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে॥ যে পথ সকল দেশ পারায়ে উদাস হয়ে যায় হারায়ে সে পথ বেয়ে কাঙাল পরান যেতে চায় কোন্ অচিনপুরে ॥