মরি ও কাহার বাছা, ওকে কোথায় নিয়ে যায়। আহা ঐ করুণ চোখে ও কাহার পানে চায়। বাঁধা কঠিন পাশে, অঙ্গ কাঁপে ত্রাসে, আঁখি জলে ভাসে, এ কী দশা হায়। এ বনে কে আছে, যাব কার কাছে, কে ওরে বাঁচায়।
আমি তো বুঝেছি সব, যে বোঝে না বোঝে, গোপনে হৃদয় দুটি কে কাহারে খোঁজে। আপনি বিরহ গড়ি, আপনি রয়েছ পড়ি, বাসনা কাঁদিছে বসি হৃদয়-সরোজে। আমি কেন মাঝে থেকে, দু-জনারে রাখি ঢেকে, এমন ভ্রমের তলে কেন থাকি মজে।