প্রাণ নিয়ে ত সট্কেছি রে করবি এখন কী। ওরে বরা করবি এখন কী। বাবা রে,আমি চুপ করে এই কচুবনে লুকিয়ে থাকি। এই মরদের মুরদখানা,দেখেও কি রে ভড়কালি না, বাহবা শাবাশ তোরে, শাবাশ রে তোর ভরসা দেখি।
পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি-- আকাশ-কোণে যায় শোনা কি ভোরের আলোর কানাকানি॥ ডাক উঠেছে মেঘে মেঘে অলস পাখা উঠল জেগে-- লাগল তারে উদাসী ওই নীল গগনের পরশখানি॥ আমার নীড়ের পাখি এবার উধাও হল আকাশ-মাঝে যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে। গানের ভরা উঠল ভরে, চায় দিতে তাই উজাড় করে-- নীরব গানের সাগর-মাঝে আপন প্রাণের সকল বাণী॥