বিশ্বভারতী

আমাদের ভয় কাহারে

                আমাদের      ভয় কাহারে।
        বুড়ো বুড়ো চোর ডাকাতে    কী আমাদের করতে পারে।
আমাদের      রাস্তা সোজা, নাইকো গলি-- নাইকো ঝুলি, নাইকো থলি--
    ওরা      আর যা কাড়ে কাড়ুক, মোদের পাগলামি কেউ কাড়বে না রে॥
        আমরা   চাই নে আরাম, চাই নে বিরাম,
            চাই নে যে ফল, চাই নে রে নাম--
                মোরা      ওঠায় পড়ায় সমান নাচি,
                    সমান খেলি জিতে হারে ॥

রাগ : বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1321

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1915

রচনাস্থান :

স্বরলিপিকার: 1915

বিশ্বভারতী - অন্যান্য নিবেদন