বিশ্বভারতী

আপন হতে বাহির হয়ে

আপন হতে বাহির হয়ে
              বাইরে দাঁড়া,
বুকের মাঝে বিশ্বলোকের
             পাবি সাড়া।
এই-যে বিপুল ঢেউ লেগেছে
তোর মাঝেতে উঠুক নেচে,
             সকল পরান দিক-না নাড়া--
             বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া।
বোস্‌-না ভ্রমর এই নীলিমায়
             আসন লয়ে
অরুণ-আলোর স্বর্ণরেণু
              মাখা হয়ে।
যেখানেতে অগাধ ছুটি
মেল্‌ সেথা তোর ডানা দুটি,
              সবার মাঝে পাবি ছাড়া--
              বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া।

বিশ্বভারতী - অন্যান্য নিবেদন