নূতন পথের পথিক হয়ে আসে
নূতন পথের পথিক হয়ে আসে, পুরাতন সাথি,
মিলন-উষায় ঘোমটা খসায় চিরবিরহের রাতি।
যারে বারে বারে হারিয়ে মেলে
আজ প্রাতে তার দেখা পেলে
নূতন করে পায়ের তলে দেব হৃদয় পাতি।।
রাগ : অজ্ঞাত
তাল : অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ) : 1331
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1924
রচনাস্থান :
স্বরলিপিকার: 1924