সত্যম দেবনাথ

ডাকিল মোরে জাগার

              ডাকিল মোরে জাগার সাথি।
প্রাণের মাঝে বিভাস বাজে,   প্রভাত হল আঁধার রাতি ॥
বাজায় বাঁশি তন্দ্রা-ভাঙা,   ছড়ায় তারি বসন রাঙা--
     ফুলের বাসে এই বাতাসে   কী মায়াখানি দিয়েছে গাঁথি ॥
     গোপনতম অন্তরে কী   লেখনরেখা দিয়েছে লেখি!
মন তো তারি নাম জানে না,   রূপ আজিও নয় যে চেনা,
     বেদনা মম বিছায়ে দিয়ে   রেখেছি তারি আসন পাতি ॥

রাগ : রামকেলী-ভৈরবী-তোড়ি

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1334

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1927

রচনাস্থান :

স্বরলিপিকার: 1927

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন