সত্যম দেবনাথ

কে ডাকে. আমি

কে ডাকে।    আমি কভু ফিরে নাহি চাই।
কত ফুল ফুটে উঠে,    কত ফুল যায় টুটে,
আমি শুধু বহে চলে যাই॥
পরশ পুলকরস-ভরা    রেখে যাই, নাহি দিই ধরা।
উড়ে আসে ফুলবাস,    লতাপাতা ফেলে শ্বাস,
বনে বনে উঠে হা-হুতাশ--
চকিতে শুনিতে শুধু পাই।  চ'লে যাই॥

রাগ : পরজ

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1888

রচনাস্থান : কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: 1888

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন