সুস্মিতা পাত্র

যদি আমায় তুমি

যদি      আমায় তুমি বাঁচাও, তবে
তোমার  নিখিল ভুবন ধন্য হবে ॥
যদি      আমার মনের মলিন কালি    ঘুচাও পুণ্যসলিল ঢালি
তোমার  চন্দ্র সূর্য নূতন আলোয়   জাগবে জ্যোতির মহোৎসবে ॥
আজও   ফোটে নি মোর শোভার কুঁড়ি,
তারি    বিষাদ আছে জগৎ জুড়ি।
যদি      নিশার তিমির গিয়ে টুটে   আমার হৃদয় জেগে ওঠে,
তবে    মুখর হবে সকল আকাশ   আনন্দময় গানের রবে।

রাগ : কালাংড়া-ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1317

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান :

স্বরলিপিকার: 1910

সুস্মিতা পাত্র - অন্যান্য নিবেদন