বেদনায় সারা মন করতেছে টনটন্ শ্যালী কথা বলল না সেই বৈরাগ্যে। মরে গেলে ট্রাস্টিরা করে দিক বণ্টন বিষয়-আশয় যত-- সবকিছু যাক গে। উমেদারি-পথে আহা ছিল যাহা সঙ্গী-- কোথা সে শ্যামবাজার কোথা চৌরঙ্গি-- সেই ছেঁড়া ছাতা চোরে নেয় নাই ভাগ্যে-- আর আছে ভাঙা ঐ হ্যারিকেন লণ্ঠন, বিশ্বের কাজে তারা লাগে যদি লাগ্ গে।
শুধায়োনা, কবে কোন্ গান কাহারে করিয়াছিনু দান। পথের ধূলার পরে পড়ে আছে তারি তরে যে তাহারে দিতে পারে মান। তুমি কি শুনেছ মোর বাণী, হৃদয়ে নিয়েছ তারে টানি'? জানিনা তোমার নাম, তোমারেই সঁপিলাম আমার ধ্যানের ধনখানি॥ শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর