A VEIL OF A thousand years dropped between you and me when you turned your face and merged in a past where spectre-like dwell they who missed love's path in a timorous dusk of doubt. The space is but narrow that divides us, a tiny stream weaving in its murmur the memory of our parting moment the pathos of your passing footsteps. And all that I can offer to you is the music of an unspoken love for it to follow you and vanish.
'PRISONER, TELL me, who was it that bound you?' 'It was my master,' said the prisoner. 'I thought I could outdo everybody in the world in wealth and power, and I amassed in my own treasure-house the money due to my king. When sleep overcame me I lay upon the bed that was for my lord, and on waking up I found I was a prisoner in my own treasure-house.' 'Prisoner, tell me who was it that wrought this unbreakable chain?' 'It was I,' said the prisoner, 'who forged this chain very carefully. I thought my invincible power would hold the world captive leaving me in a freedom undisturbed. Thus night and day I worked at the chain with huge fires and cruel hard strokes. When at last the work was done and the links were complete and unbreakable, I found that it held me in its grip.'
গভীর সুরে গভীর কথা শুনিয়ে দিতে তোরে সাহস নাহি পাই। মনে মনে হাসবি কিনা বুঝব কেমন করে? আপনি হেসে তাই শুনিয়ে দিয়ে যাই-- ঠাট্টা করে ওড়াই সখী, নিজের কথাটাই। হাল্কা তুমি কর পাছে হাল্কা করি ভাই, আপন ব্যথাটাই। সত্য কথা সরলভাবে শুনিয়ে দিতে তোরে সাহস নাহি পাই। অবিশ্বাসে হাসবি কিনা বুঝব কেমন করে? মিথ্যা ছলে তাই শুনিয়ে দিয়ে যাই, উল্টা করে বলি আমি সহজ কথাটাই। ব্যর্থ তুমি কর পাছে ব্যর্থ করি ভাই, আপন ব্যথাটাই। সোহাগ-ভরা প্রাণের কথা শুনিয়ে দিতে তোরে সাহস নাহি পাই। সোহাগ ফিরে পাব কিনা বুঝব কেমন করে? কঠিন কথা তাই শুনিয়ে দিয়ে যাই, গর্বছলে দীর্ঘ করি নিজের কথাটাই। ব্যথা পাছে না পাও তুমি লুকিয়ে রাখি তাই নিজের ব্যথাটাই। ইচ্ছা করে নীরব হয়ে রহিব তোর কাছে, সাহস নাহি পাই। মুখের 'পরে বুকের কথা উথ্লে ওঠে পাছে অনেক কথা তাই শুনিয়ে দিয়ে যাই, কথার আড়ে আড়াল থাকে মনের কথাটাই। তোমায় ব্যথা লাগিয়ে শুধু জাগিয়ে তুলি ভাই আপন ব্যথাটাই। ইচ্ছা করি সুদূরে যাই, না আসি তোর কাছে। সাহস নাহি পাই। তোমার কাছে ভীরুতা মোর প্রকাশ হয় রে পাছে কেবল এসে তাই দেখা দিয়েই যাই, স্পর্ধাতলে গোপন করি মনের কথাটাই। নিত্য তব নেত্রপাতে জ্বালিয়ে রাখি ভাই, আপন ব্যথাটাই।