নববর্ষ এল আজি দুর্যোগের ঘন অন্ধকারে; আনে নি আশার বাণী, দেবে না সে করুণ প্রশ্রয়। প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে; তখনি সে অকল্যাণ যখনি তাহারে করি ভয়। যে জীবন বহিয়াছি পূর্ণ মূল্যে আজ হোক কেনা; দুর্দিনে নির্ভীক বীর্যে শোধ করি তার শেষ দেনা।
মাস্টার বলে, 'তুমি দেবে ম্যাট্রিক, এক লাফে দিতে চাও হবে না সে ঠিক। ঘরে দাদামশায়ের দেখো example, সত্তর বৎসরও হয়নিকো ample। একদা পরীক্ষায় হবে উত্তীর্ণ যখন পাকবে চুল, হাড় হবে জীর্ণ।'