III. 110. carkha calai surat virahin ka THE WOMAN who is parted from her lover spins at the spinning wheel. The city of the body arises in its beauty; and within it the palace of the mind has been built. The wheel of love revolves in the sky, and the seat is made of the jewels of knowledge: What subtle threads the woman weaves, and makes them fine with love and reverence! Kabir says: I am weaving the garland of day and night. When my Lover comes and touches me with His feet, I shall offer Him my tears.
তবু মনে রেখো, যদি দূরে যাই চলি, সেই পুরাতন প্রেম যদি এক কালে হয়ে আসে দূরস্মৃত কাহিনী কেবলি-- ঢাকা পড়ে নব নব জীবনের জালে। তবু মনে রেখো, যদি বড়ো কাছে থাকি, নূতন এ প্রেম যদি হয় পুরাতন, দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁখি-- পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন। তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদভরে কাটে সন্ধ্যাবেলা, অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে, অথবা বসন্ত-রাতে থেমে যায় খেলা। তবু মনে রেখো, যদি মনে প'ড়ে আর আঁখিপ্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার।