×
Home
Artists
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Login
Login
×
Login
Signup
Email
Password
Forgot your password?
Log in
Or Continue With
Login With
Name
Email
Password
Confirm Password
Register
Or Continue With
Signup With
Home
Verses
লেখন
লেখন
লেখন (24)
২৪
২৪
শিখারে কহিল হাওয়া,
"তোমারে তো চাই পাওয়া।'
যেমনি জিনিতে চাহিল ছিনিতে
নিবে গেল দাবি-দাওয়া॥
Rendition
Related Topics
উড়ো জাহাজ
Verses
ওরে যন্ত্রের পাখি,
ওরে রে আগুন-খাকী,
একি ডানা মেলি আকাশেতে এলি,
কোন্ নামে তোরে ডাকি?
কোন্ রাক্ষুসে চিলে
কী বিকট হাড়গিলে
পেড়েছিল ডিম প্রকাণ্ড ভীম,
তোরে সে জন্ম দিলে।
কোন্ বটে, কোন্ শালে,
কোন্ সে লোহার ডালে,
কিরকম গাছে তোর বাসা আছে
দেখি নি তো কোনো কালে।
যখন ভ্রমণ করো
গান কেন নাহি ধরো--
কোন্ ভূতে হায় চাবুক কষায়,
গোঁ গোঁ ক'রে ক'রে মরো।
তোমার ও দুটো ডানা
মানুষের পোষ-মানা--
কলের খাঁচায় তোমারে নাচায়,
তুমি বোবা, তুমি কানা।
হায় রে এ কি অদৃষ্ট,
কিছুই তো নহে মিষ্ট--
মানুষের সাথ থাকো দিন রাত,
নাহি বল রাধাকৃষ্ট।
যত হও নাকো বড়ো,
দাঁত করো কড়োমড়ো--
তবু ভয়ে তোর লাগিবে না ঘোর,
হব নাকো জড়োসড়ো।
মানুষেরে পিঠে ধরি
ঘোরো দিবা-বিভাবরী--
আমরা দোয়েল পাপিয়া কোয়েল
দূর হতে গড় করি।
আরো দেখুন
প্রত্যর্পণ
Verses
কবির রচনা তব মন্দিরে
জ্বালে ছন্দের ধূপ।
সে মায়াবাষ্পে আকার লভিল
তোমার ভাবের রূপ।
লভিলে হে নারী, তনুর অতীত তনু,
পরশ-এড়ানো সে যেন ইন্দ্রধনু
নানা রশ্মিতে রাঙা;
পেলে রসধারা অমর বাণীর
অমৃতপাত্র-ভাঙা।
কামনা তোমার বহে নিয়ে যায়
কামনার পরপারে।
সুদূরে তোমার আসন রচিয়া
ফাঁকি দেয় আপনারে।
ধ্যানপ্রতিমারে স্বপ্নরেখায় আঁকে,
অপরূপ অবগুণ্ঠনে তারে ঢাকে,
অজানা করিয়া তোলে।
আবরণ তার ঘুচাতে না চায়
স্বপ্ন ভাঙিবে ব'লে।
ওই-যে মূরতি হয়েছে ভূষিত
মুগ্ধ মনের দানে,
আমার প্রাণের নিশ্বাসতাপে
ভরিয়া উঠিল প্রাণে;
এর মাঝে এল কিসের শক্তি সে যে,
দাঁড়াল সমুখে হোমহুতাশন-তেজে,
পেল সে পরশমণি।
নয়নে তাহার জাগিল কেমনে
জাদুমন্ত্রের ধ্বনি।
যে দান পেয়েছে তার বেশি দান
ফিরে দিলে সে কবিরে।
গোপনে জাগালে সুরের বেদনা
বাজে বীনা যে গভীরে।
প্রিয়-হাত হতে পরো পুষ্পের হার,
দয়িতের গলে করো তুমি আরবার
দানের মাল্যদান।
নিজেরে সঁপিলে প্রিয়ের মূল্যে
করিয়া মূল্যবান।
আরো দেখুন
14
Verses
যাবার সময় হল বিহঙ্গের। এখনি কুলায়
রিক্ত হবে। স্তব্ধগীতি ভ্রষ্টনীড় পড়িবে ধুলায়
অরণ্যের আন্দোলনে। শুষ্কপত্র-জীর্ণপুষ্প-সাথে
পথচিহ্নহীন শূন্যে যাবে উড়ে রজনীপ্রভাতে
অস্তসিন্ধুপরপারে। কত কাল এই বসুন্ধরা
আতিথ্য দিয়েছে; কভু আম্রমুকুলের গন্ধে ভরা
পেয়েছি আহ্বানবাণী ফাল্গুনের দাক্ষিণ্যে মধুর;
অশোকের মঞ্জরী সে ইঙ্গিতে চেয়েছে মোর সুর,
দিয়েছি তা প্রীতিরসে ভরি; কখনো বা ঝঞ্ঝাঘাতে
বৈশাখের, কণ্ঠ মোর রুধিয়াছে উত্তপ্ত ধুলাতে,
পক্ষ মোর করেছে অক্ষম-- সব নিয়ে ধন্য আমি
প্রাণের সম্মানে। এ পারের ক্লান্ত যাত্রা গেলে থামি,
ক্ষণতরে পশ্চাতে ফিরিয়া মোর নম্র নমস্কারে
বন্দনা করিয়া যাব এ জন্মের অধিদেবতারে।
আরো দেখুন
Please
Login
first to submit a rendition.
Click here
for help.