শ্বশুরবাড়ির গ্রাম,
নাম তার কুলকাঁটা,
যেতে হবে উপেনের--
চাই তাই চুল-ছাঁটা।
নাপিত বললে, 'কাঁচি
খুঁজে যদি পাই বাঁচি--
ক্ষুর আছে, একেবারে
করে দেব মূল-ছাঁটা।
জেনো বাবু, তাহলেই
বেঁচে যায় ভুল-ছাঁটা।'