THE RIVER is grey and the air dazed with blown sand. On a morning of dark disquiet, when the birds are mute and their nests shake in the gust, I sit alone and ask myself, 'Where is she?' The days have flown wherein we sat too near each other; we laughed and jested, and the awe of love's majesty found no words at our meetings. I made myself small, and she trifled away every moment with pelting talk. To-day I wish in vain that she were by me, in the gloom of the coming storm, to sit in the soul's solitude.
বড়োর দলে নাইবা হলে গণ্য-- লোভ কোরো না লোকখ্যাতির জন্য। ভালোবাসো, ভালো করো, প্রাণ মনে হও ভালো-- তবেই তুমি আলো পাবে, তবেই দেবে আলো-- আপন-মাঝে আপনি হবে ধন্য। স্বার্থমাঝে থেকো না অবরুদ্ধ-- লোভের সাথে নিয়ত করো যুদ্ধ। নিজেরে যদি বিশ্বমাঝে করিতে পারো দান নিজেরে তবে করিবে লাভ-- তখনি পাবে ত্রাণ, হৃদয়ে মনে তখনি হবে শুদ্ধ। নদীর জলে প্রবাহ হলে বন্ধ তাহার দশা তখনি জেনো মন্দ। দানের স্রোতে ছিল যে তার নিয়ত ত্রাণধারা-- হারায়ে ফেলি আপনা দিয়ে রচে আপন কারা, অশুচি হয়ে রহে সে নিরানন্দ।