না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে? কিসের তরে এই আয়োজন এমন কলরবে? অগ্নিবাণে তূণ যে ভরা, চরণভরে কাঁপে ধরা, জীবনদাতা মেতেছ যে মরণ-মহোৎসবে। বক্ষ আমার এমন ক'রে বিদীর্ণ যে কর উৎস যদি না বাহিরায় হবে কেমনতরো? এই যে আমার ব্যথার খনি জোগাবে ওই মুকুটমণি-- মরণ-দুখে জাগাব মোর জীবন-বল্লভে।
THY GIFT OF THE earliest flower came to me this morning, and came the faint tuning of thy light. I am a bee that has wallowed in the heart of thy golden dawn, My wings are radiant with its pollen. I have found my place in the feast of songs in thy April, and I am freed of my fetters like the morning of its mist in a mere play.