I EVER GO seeking for this self of mine; but how can I know the fugitive, who flits in dreams in changing forms and guises? Often have I listened to its voice in the heart of my own songs, but never know I where it dwells. The hours pass, the light fades, the farewell tune is wafted in the evening breeze from the flute of a passer-by.
অন্ধ মোহবন্ধ তব দাও মুক্ত করি-- রেখো না বসায়ে দ্বারে জাগ্রত প্রহরী হে জননী, আপনার স্নেহ-কারাগারে সন্তানেরে চিরজন্ম বন্দী রাখিবারে। বেষ্টন করিয়া তারে আগ্রহ-পরশে, জীর্ণ করি দিয়া তারে লালনের রসে, মনুষ্যত্ব-স্বাধীনতা করিয়া শোষণ আপন ক্ষুধিত চিত্ত করিবে পোষণ? দীর্ঘ গর্ভবাস হতে জন্ম দিলে যার স্নেহগর্ভে গ্রাসিয়া কি রাখিবে আবার? চলিবে সে এ সংসারে তব পিছু-পিছু? সে কি শুধু অংশ তব, আর নহে কিছু? নিজের সে, বিশ্বের সে, বিশ্বদেবতার-- সন্তান নহে, গো মাতঃ, সম্পত্তি তোমার।