ওর মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না। ওর মনের বেদন থাকবে মনে, প্রাণের কথা ফুটবে না ?। কঠিন পাষাণ বুকে লয়ে নাই রহিল অটল হয়ে প্রেমেতে ওই পাথর ক্ষ’য়ে চোখের জল কি ছুটবে না ?।
কিছুই তো হল না । সেই সব— সেই সব— সেই হাহাকাররব, সেই অশ্রুবারিধারা, হৃদয়বেদনা ।। কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই, কিছুই না পাইলাম যাহা কিছু চাই । ভালো তো গো বাসিলাম, ভালোবাসা পাইলাম, এখনো তো ভালোবাসি— তবুও কী নাই ।।