অনেক দিয়েছ নাথ, আমায় অনেক দিয়েছ নাথ, আমার বাসনা তবু পুরিল না-- দীনদশা ঘুচিল না, অশ্রুবারি মুছিল না, গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না ॥ দিয়েছ জীবন মন, প্রাণপ্রিয় পরিজন, সুধাস্নিগ্ধ সমীরণ, নীলকান্ত অম্বর, শ্যামশোভা ধরণী। এত যদি দিলে, সখা, আরো দিতে হবে হে-- তোমারে না পেলে আমি ফিরিব না, ফিরিব না ॥
ওই মধুর মুখ জাগে মনে। ভুলিব না এ জীবনে, কী স্বপনে কী জাগরণে। তুমি জান, বা না জান, মনে সদা যেন মধুর বাঁশরি বাজে, হৃদয়ে সদা আছে ব'লে। আমি প্রকাশিতে পারি নে, শুধু চাহি কাতর নয়নে।