অশ্রুভরা বেদনা দিকে দিকে জাগে। আজি শ্যামল মেঘের মাঝে বাজে কার কামনা ॥ চলিছে ছুটিয়া অশান্ত বায়, ক্রন্দন কার তার গানে ধ্বনিছে-- করে কে সে বিরহী বিফল সাধনা ॥
না জানি কোথা এলুম, এ যে ঘোর বন। কোথা গেল সে করিশিশু, কোথা লুকাল! একে ত জটিল বন, তাহে আঁধার ঘন! যাক্-না যাবে সে কত দূর, কত দূর-- যাব পিছে পিছে-- না না না না, ও কি শুনি! ওই সে সরযূতীরে করিছে সলিল পান শবদ শুনি যে ওই, এই তবে ছাড়ি বাণ!