তবে শেষ করে দাও শেষ গান, তার পরে যাই চলে তুমি ভুলে যেয়ো এ রজনী, আজ রজনী ভোর হলে॥ বাহুডোরে বাঁধি কারে, স্বপ্ন কভু বাঁধা পড়ে? বক্ষে শুধু বাজে ব্যথা, আঁখি ভাসে জলে॥
স্বপনলোকের বিদেশিনী কে যেন এলে কে কোন্ ভুলে যাওয়া বসন্ত থেকে॥ যা-কিছু সব গেছ ফেলে খুঁজতে এলে হৃদয়ে, পথ চিনেছ চেনা পুলের চিহ্ন দেখে॥ বুঝি মনে তোমার আছে আশা কার হৃদয়ব্যথায় মিলবে বাসা। দেখতে এলে করুণ বীণা-- বাজে কিনা হৃদয়ে, তারগুলি তার কাঁপে কিনা-- যায় কি সে ডেকে॥