সুমিত্রা ঘোষ

জানি হে যবে

জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা-তরণী
                   লইবে মোরে ভবসাগর-কিনারে   হে প্রভু।
করি না ভয়, তোমারি জয় গাহিয়া যাব চলিয়া,
                   দাঁড়াব আসি তব অমৃতদুয়ারে   হে প্রভু ॥
জানি হে তুমি যুগে যুগে তোমার বাহু ঘেরিয়া
                   রেখেছ মোরে তব অসীম ভুবনে হে--
জনম মোরে দিয়েছ তুমি আলোক হতে আলোকে,
                   জীবন হতে নিয়েছ নব জীবনে   হে প্রভু ॥
জানি হে নাথ, পুণ্যপাপে হৃদয় মোর সতত
                   শয়ান আছে তব নয়নমুখে   হে প্রভু।
আমার হাতে তোমার হাত রয়েছে দিনরজনী,
                   সকল পথে-বিপথে সুখে-অসুখে   হে প্রভু।
জানি হে জানি জীবন মম বিফল কভু হবে না,
                   দিবে না ফেলি বিনাশভয়পাথারে হে--
এমন দিনে আসিবে যবে করুণাভরে আপনি
                   ফুলের মতো তুলিয়া লবে তাহারে   হে প্রভু ॥

রাগ : ভৈরবী

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1306

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1899

রচনাস্থান :

স্বরলিপিকার: 1899

সুমিত্রা ঘোষ - অন্যান্য নিবেদন