সত্যম দেবনাথ

কে এল আজি এ ঘোর নিশীথে

কে এল আজি এ ঘোর নিশীথে,
সাধের কাননে শান্তি নাশিতে।
মত্ত করী যত পদ্মবন দলে
বিমল সরোবর মন্থিয়া,
ঘুমন্ত বিহগে কেন বধে রে
সঘনে খর শর সন্ধিয়া।
তরাসে চমকিয়ে হরিণ-হরিণী
স্খলিত চরণে ছুটিছে।
স্খলিত চরণে ছুটিছে কাননে,
করুণ নয়নে চাহিছে--
আকুল সরসী, সারস-সারসী
শর-বনে পশি কাঁদিছে।
তিমির দিগ্‌ ভরি ঘোর যামিনী
বিপদ ঘন ছায়া ছাইয়া--
তরাসে প্রাণ ওঠে কাঁপিয়া।

রাগ : দেশ-মল্লার

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1289

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1882

রচনাস্থান :

স্বরলিপিকার: 1882

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন