বেসুর বাজে রে
বেসুর বাজে রে,
আর কোথা নয়, কেবল তোরই আপন-মাঝে রে ॥
মেলে না সুর এই প্রভাতে আনন্দিত আলোর সাথে,
সবারে সে আড়াল করে, মরি লাজে রে ॥
ওরে থামা রে ঝঙ্কার।
নীরব হয়ে দেখ্ রে চেয়ে, দেখ্ রে চারি ধার।
তোরই হৃদয় ফুটে আছে মধুর হয়ে ফুলের গাছে,
নদীর ধারা ছুটেছে ওই তোরই কাজে রে ॥
রাগ : ভৈরবী-রামকেলী
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : ১৪ ফাল্গুন, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1914
রচনাস্থান : শিলাইদহ
স্বরলিপিকার: 1914