দেবব্রত বিশ্বাস

ডেকো না আমারে ডেকো না

ডেকো না আমারে ডেকো না—ডেকো না
চলে যে এসেছে মনে তারে রেখো না।
আমার বেদনা আমি নিয়ে এসেছি,
মূল্য নাহি চাই যে ভালো বেসেছি।
কৃপাকনা দিয়ে আঁখিকোনে ফিরে দেখো না।
আমার দুঃখ-জোয়ারের জলস্রোতে।
নিয়ে যাবে মোরে সব লাঞ্ছনা হতে।
দূরে যাব যবে সরে তখন চিনিবে মোরে—
অবহেলা তব ছলনা দিয়ে ঢেকো না॥

রাগ : ইমন-পূরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1345

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1938

রচনাস্থান :

স্বরলিপিকার: 1938

দেবব্রত বিশ্বাস - অন্যান্য নিবেদন