কণিকা বন্দ্যোপাধ্যায়

চরণরেখা তব যে

চরণরেখা তব যে পথে দিলে লেখি
চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি॥
     অশোকরেণুগুলি   রাঙালো যার ধূলি
     তারে যে তৃণতলে   আজিকে লীন দেখি॥
ফুরায় ফুল-ফোটা,   পাখিও গান ভোলে,
দখিনবায়ু সেও   উদাসী যায় চলে।
     তবু কি ভরি তারে   অমৃত ছিল না রে--
     স্মরণ তারো কি গো   মরণে যাবে ঠেকি॥

রাগ : ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৯ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৩ মার্চ, ১৯২৭

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ৩ মার্চ, ১৯২৭

কণিকা বন্দ্যোপাধ্যায় - অন্যান্য নিবেদন