সুস্মিতা পাত্র

যিনি সকল কাজের কাজী

যিনি    সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী।
যাঁর     নানা রঙের রঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী ॥
                   তাঁর    বিপুল ছন্দে ছন্দে
                   মোরা   যাই চলে আনন্দে,
তিনি  যেমনি বাজান ভেরী মোদের তেমনি নাচের ভঙ্গি ॥
                   এই      জন্ম-মরণ-খেলায়
                   মোরা   মিলি তাঁরি মেলায়,
এই      দুঃখসুখের জীবন মোদের তাঁরি খেলার অঙ্গী।
                   ওরে    ডাকেন তিনি যবে
                   তাঁর    জলদ-মন্দ্র রবে
ছুটি     পথের কাঁটা পায়ে দ'লে সাগর গিরি লঙ্ঘি ॥

রাগ : বেহাগ-বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1318

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1911

রচনাস্থান :

স্বরলিপিকার: 1911

সুস্মিতা পাত্র - অন্যান্য নিবেদন