সুস্মিতা পাত্র

তোমার বীণায় গান

তোমার বীণায় গান ছিল আর আমার ডালায় ফুল ছিল গো।
একই দখিন হাওয়ায় সে দিন দোঁহায় মোদের দুল দিল গো ॥
     সে দিন সে তো জানে না কেউ   আকাশ ভরে কিসের সে ঢেউ,
     তোমার সুরের তরী আমার রঙিন ফুলে কূল নিল গো ॥
সে দিন আমার মনে হল, তোমার গানের তাল ধ'রে
আমার প্রাণে ফুল-ফোটানো রইবে চিরকাল ধ'রে।
     গান তবু তো গেল ভেসে,   ফুল ফুরালো দিনের শেষে,
     ফাগুনবেলার মধুর খেলায় কোন্‌খানে হায় ভুল ছিল গো ॥

রাগ : কীর্তন

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৩ চৈত্র, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৬ এপ্রিল, ১৯২৩

রচনাস্থান : কাথিয়াবাড় - পোরবন্দর

স্বরলিপিকার: ৬ এপ্রিল, ১৯২৩

সুস্মিতা পাত্র - অন্যান্য নিবেদন