DELUSIONS I did cherish but now I am rid of them. Tracing the track of false hopes I trod upon thorns to know that they are not flowers. I shall never trifle with love, never play with heart. I shall find my refuge in you on the shore of the troubled sea.
ওগো তরুণী, ছিল অনেক দিনের পুরানো বছরে এমনি একখানি নতুন কাল, দক্ষিণ হাওয়ায় দোলায়িত, সেই কালেরই আমি । মুছে-আসা ঝাপসা পথ বেয়ে এসে পড়েছি বনগন্ধের সংকেতে তোমাদের এই আজকে-দিনের নতুন কালে । পারো যদি মেনে নিয়ো আমায় সখা বলে । আর কিছু নয়,আমি গান জোগাতে পারি তোমাদের মিলনরাতে আমার সেই নিদ্রাহারা সুদূর রাতের গান; তার সুরে পাবে দুরের নতুনকে, তোমার লাগবে ভালো, পাবে আপনাকেই আপনার সীমানার অতীত পারে । সেদিনকার বসন্তের বাঁশিতে লেগেছিল যে প্রিয়বন্দনার তান আজ সঙ্গে এনেছি তাই, সে নিয়ো তোমার অর্ধনিমীলিত চোখের পাতায়, তোমার দীর্ঘনিশ্বাসে । আমার বিস্মৃত বেদনার আভাসটুকু ঝরা ফুলের মৃদু গন্ধের মতো রেখে দিয়ে যাব তোমার নববসন্তের হাওয়ায়। সেদিনকার ব্যথা অকারণে বাজবে তোমার বুকে; মনে বুঝবে, সেদিন তুমি ছিলে না তবু ছিলে, নিখিল যৌবনের রঙ্গভূমির নেপথ্যে যবনিকার ও পারে । ওগো চিরন্তনী, আজ আমার বাঁশি তোমাকে বলতে এল-- যখন তুমি থাকবে না তখনো তুমি থাকবে আমার গানে । ডাকতে এলেম আমার হারিয়ে-যাওয়া পুরোনোকে তার খুঁজে-পাওয়া নতুন নামে । হে তরুণী, আমাকে মেনে নিয়ো তোমার সখা বলে, তোমার অন্যযুগের সখা ।
TIMIDLY I cowered in the shadow of safety, but now, when the surge of joy carries my heart upon its crest, my heart clings to the cruel rock of its trouble. I sat alone in a corner of my house thinking it too narrow for any guest, but now when its door is flung open by an unbidden joy I find there is room for thee and for all the world. I walked upon tiptoe, careful of my person, perfumed, and adorned-but now when a glad whirlwind has overthrown me in the dust I laugh and roll on the earth at thy feet like a child.