কত-না তুষারপুঞ্জ আছে সুপ্ত হয়ে অগ্রভেদী হিমাদ্রির সুদূর আলয়ে পাষাণপ্রাচীর-মাঝে। হে সিন্ধু মহান, তুমি তো তাদের কারে কর না আহ্বান আপন অতল হতে। আপনার মাঝে আছে তারা অবরুদ্ধ, কানে নাহি বাজে বিশ্বের সংগীত। প্রভাতের রৌদ্রকরে যে তুষার বয়ে যায়, নদী হয়ে ঝরে, বন্ধ টুটি ছুটি চলে,হে সিন্ধু মহান, সেও তো শোনে নি কভু তোমার আহ্বান। সে সুদূর গঙ্গোত্রীর শিখরচূড়ায় তোমার গম্ভীর গান কে শুনিতে পায়! আপন স্রোতের বেগে কী গভীর টানে তোমারে সে খুঁজে পায় সেই তাহা জানে।
WOMAN, THOU hast made my days of exile tender with beauty, and hast accepted me to thy nearness with a simple grace that is like the smile with which the unknown star welcomed me when I stood alone at the balcony and gazed upon the southern night. There came the voice from above: 'We know you, For you come as our guest from the dark of the infinite, the guest of light.' Even in the same great voice thou hast cried to me: 'I know you.' And though I know not thy tongue. Woman, I have heard it uttered in thy music, 'You are ever our guest on this earth, poet, the guest of love.'
THE INNER world rounded in my life like a fruit, matured in joy and sorrow, will drop into the darkness of the original soil for some further course of creation.