কত কথা তারে ছিল বলিতে। চোখে চোখে দেখা হল পথ চলিতে॥ বসে বসে দিবারাতি বিজনে সে কথা গাঁথি কত যে পুরবীরাগে কত ললিতে॥ সে কথা ফুটিয়া উঠে কুসুমবনে, সে কথা ব্যাপিয়া যায় নীল গগনে। সে কথা লইয়া খেলি হৃদয়ে বাহিরে মেলি, মনে মনে গাহি কার মন ছলিতে॥
তারে কেমনে ধরিবে, সখী, যদি ধরা দিলে। তারে কেমনে কাঁদাবে, যদি আপনি কাঁদিলে॥ যদি মন পেতে চাও, মন রাখো গোপনে। কে তারে বাঁধিবে, তুমি আপনায় বাঁধিলে। কাছে আসিলে তো কেহ কাছে রহে না। কথা কহিলে তো কেহ কথা কহে না। হাতে পেলে ভূমিতলে ফেলে চলে যায়। হাসিয়ে ফিরায় মুখ কাঁদিয়ে সাধিলে।