দুঃসময়
Verses
বিলম্বে এসেছ, রুদ্ধ এবে দ্বার,
জনশূন্য পথ, রাত্রি অন্ধকার,
গৃহহারা বায়ু করি হাহাকার
  ফিরিয়া মরে।
তোমারে আজিকে ভুলিয়াছে সবে,
শুধাইলে কেহ কথা নাহি কবে,
এহেন নিশীথে আসিয়াছ তবে
  কী মনে করে।
এ দুয়ারে মিছে হানিতেছ কর,
ঝটিকার মাঝে ডুবে যায় স্বর,
ক্ষীণ আশাখানি ত্রাসে থরথর্‌
  কাঁপিছে বুকে।
যেথা একদিন ছিল তোর গেহ
ভিখারির মতো আসে সেথা কেহ?
কার লাগি জাগে উপবাসী স্নেহ
  ব্যাকুল মুখে।
ঘুমায়েছে যারা তাহারা ঘুমাক,
দুয়ারে দাঁড়ায়ে কেন দাও ডাক,
তোমারে হেরিলে হইবে অবাক
  সহসা রাতে।
যাহারা জাগিছে নবীন উৎসবে
রুদ্ধ করি দ্বার মত্ত কলরবে,
কী তোমার যোগ আজি এই ভবে
  তাদের সাথে।
দ্বারছিদ্র দিয়ে কী দেখিছ আলো,
বাহির হইতে ফিরে যাওয়া ভালো,
তিমির ক্রমশ হতেছে ঘোরালো
  নিবিড় মেঘে।
বিলম্বে এসেছ-- রুদ্ধ এবে দ্বার,
তোমার লাগিয়া খুলিবে না আর,
গৃহহারা ঝড় করি হাহাকার
  বহিছে বেগে।
আরো দেখুন
আমার এই রিক্ত
Songs
আমার এই রিক্ত ডালি    দিব তোমারি পায়ে।
    দিব কাঙালিনীর আঁচল তোমার    পথে পথে বিছায়ে॥
        যে পুষ্পে গাঁথ পুষ্পধনু    তারি  ফুলে ফুলে হে অতনু,
            আমার পূজা-নিবেদনের দৈন্য    দিয়ো ঘুচায়ে॥
        তোমার    রণজয়ের অভিযানে    তুমি    আমায় নিয়ো,
    ফুলবাণের টিকা আমার ভালে    এঁকে দিয়ো দিয়ো!
আমার    শূন্যতা দাও যদি সুধায় ভরি    দিব তোমার জয়ধ্বনি ঘোষণ করি--
    ফাল্গুনের আহ্বান    জাগাও    আমার কায়ে    দক্ষিণবায়ে॥
আরো দেখুন
পুনরাবৃত্তি
Stories
সেদিন যুদ্ধের খবর ভালো ছিল না। রাজা বিমর্ষ হয়ে বাগানে বেড়াতে গেলেন।
দেখতে পেলেন, প্রাচীরের কাছে গাছতলায় বসে খেলা করছে একটি ছোটো ছেলে আর একটি ছোটো মেয়ে।
আরো দেখুন